সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম - ও উপকারিতা

সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম। সজনে পাতা একটি এন্টি এক্সিডেন্ট যুক্ত খাবার। এর মধ্যে আছে ফাইবার , প্রচুর ভিটামিন এবং মিনারেলস থাকার কারণে রক্তের ইনসুলিনের মাত্রা কমাতে কিন্তু সাহায্য করে । এমনকি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থেকে আমাদেরকে সজনে পাতা মুক্ত রাখে ।

সজনে-পাতার-গুড়া-খাওয়ার-নিয়ম

রোগ প্রতিরোধ ক্ষমতাকে সজনে পাতার গুড়া আমাদের বাড়িয়ে তোলে। শরীরে বিভিন্ন ধরনের হরমোন আছে ইনসুলিন হরমোন , থাইরয়েড হরমোন । এই হরমোন গুলোকে ব্যালেন্স করবার জন্য সজনে পাতা সাহায্য করে থাকে । তাই সজনে পাতার গুড়া এখন খুব জনপ্রিয় ।

পেজ সূচিপত্রঃ সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম

সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম

সজনে পাতা সারা বছর ব্যবহার করার জন্য এর গুড়া বা পাউডার অন্যতম । আপনার ত্বক ও হরমোনের খুব ভালো কাজ করে থাকে । সেই জন্য আমরা সজনের গুঁড়া পানিতে মিশিয়ে খেতে পারি । এক গ্লাস পানিতে এক চা চামচ সজনে পাতার গুড়া সপ্তাহে দুইদিন থেকে তিন দিন যদি আপনি খান । এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে বডিতে এন্টি অক্সিডেন্ট দেওয়ার কারণে হরমোনের ভালো একটা যত্ন নিতে পারে। পাশাপাশি আপনার শরীরের রক্ত সঞ্চালন এর মাত্রা বাড়িয়ে দেয় ।

আরো পড়ুনঃ  অর্জুন গাছের ছাল ভিজিয়ে খাওয়ার উপকারিতা - ট্রিকস ও টিপসসহ 

আপনি পরিষ্কার পাতা টিকে রোদ্রে শুকিয়ে নিয়ে সজনে পাতা সংরক্ষণ করার পর তা পরবর্তীতে চা বানিয়ে খেতে পারেন। এতে করে আপনার শরীরে জটিলতা কমে আসবে । সজনে পাতার গুড়া ফুটন্ত পানিতে দিয়ে কিংবা সরাসরি শুকনো সজনে পাতা আপনি ফুটন্ত পানিতে দিয়ে তা তিন মিনিট ফুটিয়ে ছেকে নিয়ে চা হিসাবে খেতে পারেন । সরাসরি খেতে না পারলে আপনি এই সজনে পাতার তৈরি চায়ের ভিতরে মধু মিশিয়ে খেতে পারেন । তবে সরাসরি সজনে পাতার চা কিছু না মিশিয়ে খেতে পারলে শরীরে বেশি উপকার পেতে পারেন ।

সজনে পাতার উপকারিতা

সজনে পাতাকে সুপার ফুড বলা হয় । গবেষণায় দেখা গেছে সজনে পাতা আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ উপাদেয় খাদ্য । সজনে পাতার মধ্যে ডিমের দ্বিগুণ পরিমাণ প্রোটিন থাকে। কলার তিনগুণ পরিমাণ পটাশিয়াম থাকে । দুধের চার গুণের চেয়েও বেশি পরিমাণ থাকে ক্যালসিয়াম । এছাড়াও আমরা যে বিভিন্ন ধরনের শাক আয়রনের জন্য খেয়ে থাকি  তার ২৫ গুন আয়রন এই সজনে পাতার মধ্যে থাকে । গাজরের মধ্যে যে ভিটামিন এ আছে । অর্থাৎ গাজরের চারগুণ এর চেয়ে বেশি ভিটামিন এ এই সজনে পাতায় আছে । 

এই স্পেশালিটি নিয়ে আছে প্রকৃতিতে সজনে পাতা । সৃষ্টিকর্তা আমাদের জন্য উপহারস্বরূপ ঔষধি গুনাগুন দিয়ে পাঠিয়েছে সজনে পাতা । গ্যাস্ট্রিক , আমাশয় এই কমিউনিকিবল যে রোগ আছে তেমন নন কমিউনিটিবল উচ্চ রক্তচাপ , ক্যান্সার , ডায়াবেটিকস এই প্রত্যেকটা রোগের জন্য সজনে পাতা অনেক বেশি উপকার । এটিতে যেহেতু ঔষধি গুনাগুন রয়েছে সেহেতু যারা হাতের কাছে পেয়ে থাকেন তারা এটিকে শাক হিসেবে রান্না করে খেতে পারেন।

সুপার ফুড সজনে পাতা 

 সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম জেনে নিয়ে আপনি যখন উপকৃত হবেন তখন আপনি নিজে বিস্মিত হবেন । আজকে আমরা একটি সুপার ফুড নিয়ে আলোচনা করব। বিজ্ঞানীরা সজনে পাতাকে বলেছেন অলৌকিক পাতা । সজনে পাতার ফুড ভ্যালু , এর নিউট্রিশিয়ান , এর কনটেন্ট যেকোনো মানুষকে বিস্মিত করবে। সজনে পাতায় রয়েছে আমিষ ২৭% , শর্করা ৩৮ %, ফ্যাট ২% এবং আঁশ ১৯% । এছাড়াও সজনে পাতায় রয়েছে আটটি এসেনশিয়াল এমিনো এসিড।

আরো পড়ুনঃ জবা ফুলের উপকারিতা - জবা পাতার উপকারিতা ও গুনাগুণ

ভিটামিন এ এবং সি আছে রয়েছে প্রচুর পরিমাণ । ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম , পটাশিয়াম , জিংক এবং এন্টিঅক্সিডেন্ট । এগুলো নিউট্রিয়ান থাকার কারণে বিজ্ঞানীরা বলছেন যে, সজনে পাতা একটি অলৌকিক পাতা । আপনি যদি সজনে পাতাকে তুলনা করেন তাহলে সবচেয়ে জনপ্রিয় খাবার দুধ এর সাথে। বিজ্ঞানীরা বলছেন গরুর দুধের পুষ্টি এবং সজনে পাতার পুষ্টি প্রায় কাছাকাছি । সজনে পাতায় পর্যাপ্ত ক্যালসিয়াম ও আমিষ রয়েছে ।

সজনে পাতার মধ্যে রয়েছে ঔষধি গুণ

সজনে পাতা খুবই স্বাস্থ্যকর পাতা। এর মধ্যে আমিষ , শর্করা , ভিটামিন , মিনারেল , পটাশিয়াম, ম্যাগনেসিয়াম , ক্যালসিয়াম থাকার জন্য বিজ্ঞানীরা এই পাতার নাম রেখেছেন অলৌকিক পাতা । এই  সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম জেনে নিয়ে নিজেকে রাখুন সতেজ ও প্রাণবন্ত। সজনে পাতায় রয়েছে কিছু ঔষধি গুণ।  এই ঔষধি গুনের কারণে আর্থ্রাইটিস নিরাময়ে এটি দারুণ কার্যকর । সজনে পাতার জুস খান অথবা সজনে পাতার ভর্তা বা শাক খান। 

সজনে-পাতার-গুড়া-খাওয়ার-নিয়ম

সজনে পাতার গুড়া খান । .৬মাস পরে আর্থাইটিসের একটা ভালো ফলাফল পাবেন । শরীরকে ডিটক্স করতে সজনে পাতার ভূমিকা অনেক বেশি। শরীরে ভেতর তৈরি হয় বর্জ্য পদার্থ , টক্সিন , ফ্রী রেডিকেল । এগুলো বের করে দেয় সজনে পাতা। সুস্থ থাকার জন্য আপনি সজনে পাতা খেতে পারেন। এটা আপনার শরীরে দারুন একটা ডিটক্স হিসেবে কাজ করতে পারে। সজনে পাতা বা সজনে পাতার গুড়া আপনি প্রতিদিন নিয়মিত খেলে এর উপকার নিজেই উপভোগ করতে পারবেন খুব তাড়াতাড়ি।

সজনে পাতা কীভাবে খাবেন

 যখন ফুলসিজন চলে অর্থাৎ যে সময় সজনে পাতা অ্যাভেলেবেল।  সেই সময় সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আপনি সজনে পাতার জুস করে খেতে পারেন । কিছু সজনে পাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারে কিছু পানি যোগ করে টেস্ট এর জন্য কিছু আদা , কিছু জিরা , একটু বিট লবণ দিতে পারেন । ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে একটু মধু দিয়ে খেয়ে নিতে পারেন । পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জুস আপনি খেলেন। তবে সব দিন জুস খেতে ইচ্ছে না করলে ভর্তা বা শাক খান । 

আরো পড়ুনঃ  তিলের তেলের উপকারিতা - শরীরের জন্য সেরা ১০ টি  

অফসিজনে আপনি খেতে পারেন সজনে পাতার গুড়া। এক চা চামচ থেকে দুই চা চামচ সজনে পাতার গুড়া যথেষ্ট  আপনার পুষ্টির জন্য। সেটিকে আপনি সালাদের সঙ্গে , গরম ভাতের উপর নিয়ে কিংবা পানিতে মিশিয়ে খেতে পারেন । আজ নয় , কাল থেকেই শুরু করুন প্রতিদিন এক চা চামচ সজনে পাতার গুড়া। সকালে এক চা চামচ রাত্রে এক চা চামচ পানিতে মিশিয়ে খেয়ে নিতে পারেন । ৬ মাস পর আপনি আপনার শরীরের শক্তি ও কর্ম ক্ষমতা দেখে আপনি নিজেই বিস্মিত হবেন ।

মরিঙ্গা পাউডার খেলে যেসব উপকার মেলে 

সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম একজন সচেতন ব্যক্তি হিসেবে জানা থাকলে আপনার জীবন কি হবে অনেক সুন্দর ।আপনি যদি মরিঙ্গা পাউডার বা সজনে পাতা প্রতিদিন গ্রহণ করতে পারেন । আপনার শরীর অনেক অসুস্থতা থেকে রক্ষা পেয়ে প্রচুর উপকার পাবে। যা আপনি কল্পনাও করতে পারবেন না।

কোলেস্টেরল কমায়ঃ মরিঙ্গা পাতা উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য একটি উল্লেখযোগ্য প্রতিকার। কোলেস্টেরল হলো মানুষের হৃদরোগের প্রধান কারণ এবং মরিঙ্গা পাতা উচ্চ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে দারুন ভাবে সাহায্য করে থাকে। এর ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেঃ আপনার বয়স যদি ৩০ এর বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন । কারণ আমাদের মধ্যে অনেকেই প্রি ডায়াবেটিস অবস্থায় থাকে । এ সময় যদি আপনি সচেতন হন তাহলে রক্ষা পাওয়া সম্ভব । আপনার খাদ্য তালিকায় যদি মরিঙ্গা পাউডার থাকে তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে । মরিঙ্গা পাতায় উপস্থিত থাকে ক্লোরোজেনিক এসিড । যা খাওয়ার পর রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

ত্বক ও চুল ভালো রাখেঃ আপনি যদি কিছুদিন মরিঙ্গা পাতার পাউডার সেবন করেন তাহলে ত্বক এবং চুলের দারুন উন্নতি দেখতে পাবেন । প্রচুর পরিমাণ এন্টি অক্সিডেন্ট ও পুষ্টির কারণে এটি ত্বকের নমনীয়তা বাড়ায় বলে বলিরেখা দূর করে এবং স্কিনটন কে উন্নতি করতে দারুন ভাবে কাজ করে। প্রাণহীন চুলের প্রাণ যোগায় এবং ফলিকল কে শক্তিশালী করে চুলের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে।

লিভার ভালো রাখেঃ আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে অন্যতম অঙ্গ হলো লিভার । মানবদেহে লিভারের প্রধান কাজগুলি হল রক্তের ডিটক্সিফিকেসান করা । চর্বির বিভাগ করা এবং লিভার হল পুষ্টি শোষনের প্রধান স্থান। লিভারের এনজাইম গুলো স্বাভাবিক থাকলে তবে এটি সঠিকভাবে কাজ করতে পারে । মরিঙ্গা পাতা লিভারের এই এনজাইমগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং এনজাইমগুলিকে স্থিতিশীল করে।

পেট ভালো রাখেঃ যারা কোষ্ঠকাঠিন্য , পেট ফোলা , পেট ভার , গ্যাস , এসিডিটি এবং আলসার নিয়ে ভুগছেন। তাদের খাদ্য তালিকায় মরিঙ্গা পাউডার বা সজনে পাতা অবশ্যই রাখা প্রয়োজন । সজনেপাতাতে অ্যান্টিবায়োটিক , আন্টিমাইক্রোবিয়ার বৈশিষ্ট্য রয়েছে । যা পেট ভালো রাখতে সাহায্য করে । এছাড়াও রাতে প্রচুর পরিমাণ ভিটামিন বি পাওয়া যায় । যা হজম শক্তি উন্নতি ঘটাতে সাহায্য করে । মরিঙ্গা পাউডারের প্রচুর পরিমাণে ফাইবার থাকায় পরিপাক ক্রিয়ার নিয়ন্ত্রণ করে হজম শক্তিকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ।

ক্লান্তি ও অবসাদ দূর করেঃ সজনে পাতায় প্রচুর পরিমাণে আইরন ও ম্যাগনেসিয়াম রয়েছে । যা ক্লান্তি বা অবসাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ।

সজনে-পাতার-গুড়া-খাওয়ার-নিয়ম

হাড়ের স্বাস্থ্যে উন্নতি ঘটায়ঃ মরিঙ্গা পাতায় ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায় । এই দুটি উপাদান হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে । এটি অস্ট্রিও পোরেসিসের বিরুদ্ধে লড়াই করে। হাড় ও দাঁত কে মজবুত রাখে । এছাড়াও এটি প্রদাহ কমাতে সাহায্য করে । তাই যারা আর্থ্রাইটিসের আক্রান্ত তাদের জন্য খুব উপকারী মরিঙ্গা পাতা ।

অনিদ্রা দূর করেঃ মরিঙ্গাতে ডেপটোফিন নামক অ্যামাইনো এসিড রয়েছে । যা সেরোটোনিন নিউরো উৎপাদনের জন্য এবং ঘুমের চক্র নিয়ন্ত্রনকারী হরমোন মেলাটোনিনের উৎপাদনের সাহায্য করে । তাই আপনার যদি অনিদ্রার মত সমস্যা থাকে তাহলে অবশ্যই মরিঙ্গা পাউডার গ্রহণ করা উচিত।

ওজন নিয়ন্ত্রণ করেঃ আমাদের দেহে অতিরিক্ত ওজনের জন্য নানান ধরনের রোগ হতে পারে। তাই উচ্চতা ও বয়স অনুযায়ী সঠিক ওজন নিয়ন্ত্রণ করার প্রয়োজন । মরিঙ্গা পাতায় ক্লোরোজেনিক এন্টিঅক্সিডেন্ট রয়েছে । যা প্রাকৃতিক ফ্যাট বার্নার হিসেবে কাজ করে এবং রক্তের শর্করার মাত্রা ভারসাম্য বজায় রাখে । প্রচুর পরিমাণে ফাইবার থাকাই ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে ।

ডায়াবেটিস রোগীর জন্য সজনে পাতার গুঁড়ো

পুষ্টিগুণে সজনে পাতা কে বিজ্ঞানীরা পুষ্টির ডিনামাইট বলে থাকে । অনেকে এই উদ্ভিদকে মাল্টি ভিটামিনের উৎস মনে করে । আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই গাছে রয়েছে ৩০০ রকমের প্রতিষেধক । আধুনিক বিজ্ঞান এই ধারণাকে সমর্থন করে । 

  • সজনে বা মরিঙ্গা পাতায় রক্তে থাকা যে শর্করা থাকে তার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে । কারণ এতে আছে ক্লোরোজেনিক এসিড।যা খাওয়ার পর রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
  • সজনে পাতায় এন্টি ইনফ্লামেটরি এবং এন্টি অক্সিডেন্ট উপাদান গুলি থাকার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে।
  • আছে প্রচুর পরিমাণে এসকরবিক এসিড থাকার ফলে শরীরে ইনসুলিন নিঃসরণ ক্ষমতা বাড়ায় ফলে রক্তে থাকা শর্করা এর মাত্রা কমে যায়।
  • বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ সজনি পাতায় থাকায় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে । গবেষণায় দেখা গেছে যে এতে থাকা প্রোটিন রক্তে শর্করা মাত্রা কমায় । তাই এই সজনে পাতা ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী ।

সজনে পাতা ও সজনে ডাটার  সঠিক ব্যবহার

সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম জানা থাকলে আপনি খুব সহজে নিজেকে ভালো রাখার পর খুঁজে পেতে পারেন । এক কথায় মরিঙ্গা বা সজনে পাতা হল পুষ্টিগুণের আধার । এর কারণ হলো সমপরিমাণ সজনে পাতায় কমলার সাত গুণ । ভিটামিন দুধের চার গুণ ক্যালসিয়াম । আর কলার চার গুণ পটাশিয়াম পাওয়া যায় । এছাড়া এতে ম্যাগনেসিয়াম , আইরন সহ অন্যান্য পুষ্টিগুণও পাওয়া যায় । আমরা সাধারণত সজনে পাতা কে খাবার টেবিলে শাক বা ভর্তা হিসেবে বেশি ব্যবহার দেখে থাকি ।

মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সজনে বাজারে অনেক বেশি দেখা যায়। এই সিজিনে সজনের থাকে বেশ । সজনে শুধু সবজি হিসেবেই নাই সজনে কচি পাতা , ডাটা , ভাজা , তরকারি হিসেবে ও আমরা খেয়ে থাকি । কিন্তু আমরা জানতাম না যে সজনে পাতা ও ডাটায় এত গুনাগুন আছে। তবে পাতায় বেশি পুষ্টিগুণ। তাই আমরা খেতে পারি সজনে পাতার গুড়া প্রতিদিন চা চামচের এক চামচ করে পানিতে মিশিয়ে । এর ফলে বয়সজনিত সমস্যা গুলো দেখা দিতে পারে একটু দেরিতে ।

দাগহীন ত্বক ও লম্বা চুল পেতে সজনে পাতা

ত্বক ও চুলের যত্নে সজনে পাতার উপকারিতা আছে অনেক বেশি। ত্বকের দাগ - ছোপ দূর করে সজনে পাতা এর গুড়ো। শুধু তাই নয় প্রাণহীন রুক্ষ সুক্ষ চুল এ প্রাণ ফেরায় ও লম্বা করে। তাহলে আমরা বুঝতে পারছি সজনে পাতা গুঁড়ো শুধু শরীরের জন্যই নাই ত্বক ও চুলের জন্য বেশ উপকারী। সুপার ফুড হিসেবে পরিচিত আমাদের এই সজনে পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনসমূহ । যার ফলে বিভিন্ন ধরনের উপাদান থাকার জন্য আমার আপনার ত্বক ও চুল হয়ে ওঠে অনেক প্রাণবন্ত ও ঝলমলে।

সজনে পাতার গুঁড়ো ত্বকের চুলকানি বিভিন্ন ধরনের এলার্জি জনিত প্রদাহ কমাতে সাহায্য করে । এন্টিঅক্সিডেন্ট থাকার ফলে এই গুঁড়ো নিয়মিত ব্যবহারে ত্বকের বলি রেখা কমে সেইসঙ্গে ত্বকের কালচে দাগ ছোপ ভালো হয়। আবার আপনার ঠোঁট যদি কালকে রং দেখা দেয় তাহলে আপনি পেস্ট করে নিয়ে ঠোটের উপর লাগিয়ে মিনিট দশেক রাখার পরে তা ধুয়ে ফেলেন এবং নিয়মিত ব্যবহার করলে আপনার ঠোঁটে কালচে ভাব দূর হয়ে কোমলতা ফিরে আসবে ।

সজনে-পাতার-গুড়া-খাওয়ার-নিয়ম

সজনে পাতার গুঁড়ো দিয়ে তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে। ব্রণ হতে ত্বকে বাধা দেবে । কারণ সজনে পাতায় এন্টি ইনফ্লামেটরি ও এন্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকার ফলে ত্বকের প্রদাহ জনিত যেকোনো ধরনের ব্রন , একনি ও দাগ হতে বাঁচায় । এর ফেসপ্যাক লেবু মধু ও টমেটো দিয়ে তৈরি করে তা নিয়মিত ব্যবহার করতে পারলে লোমকূপের ছিদ্র বড় হওয়া থেকে ত্বককে রক্ষা করে থাকবে। সপ্তাহে এই ফেসপ্যাক গুলো দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন।

শেষ কথাঃ সজনে পাতার গুড়া খাওয়ার নিয়ম

সজনে পাতা বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। শাকের মতো করে আবার সেদ্ধ করে ভর্তা করা। তবে খেয়াল রাখতে হবে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। রোদে শুকিয়ে গুঁড়ো করে তা পানি ও মধু দিয়ে খেতে পারেন। তবে সরাসরি পানিতে মিশিয়ে খেতে পারলে শরীরের জন্য বেশ ভালো উপকার পাওয়া যায় । ব্লেন্ড করে সজনে পাতাকে জুস হিসেবে খেতে পারেন এতে করে আপনার শরীরে তাড়াতাড়ি উপকার দেখা দেবে।

তবে সজনে পাতায় উপকারিতা থাকলেও তা কখনোই অতিরিক্ত গ্রহণ করা উচিত নয় । অতিরিক্ত গ্রহণের ফলে দেখা দিতে পারে আবার বিভিন্ন ধরনের সমস্যা। যেমন হতে পারে আপনার বমি বমি ভাব, পেটে নানা ধরনের সমস্যা । ব্লাড প্রেসারের ওষুধ কিংবা ডায়াবেটিসের ওষুধ সেবন করলে নিয়মিত সজনে পাতা খেতে পারেন। তবে মাঝে মাঝে খেলে ব্লাড প্রেসার কিংবা গর্ভজনিত কোন ক্ষতি হতে পারে না বরং তা শরীরের জন্য উপকারী।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।

comment url