পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা - ও কার্যকারীতা জানুন

পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা কি তা আপনি কি জানেন? অ্যালোভেরা শুধু রূপচর্চার জন্যই নয়। পুরুষের স্বাস্থ্য ও শরীরের জন্য দারুন উপকারি । এই আর্টিকেলটিতে আমরা জানবো অ্যালোভেরার উপকারিতা । যা বিশেষ করে পুরুষদের জন্য অনেক উপকারে আসবে।

পুরুষদের-জন্য-অ্যালোভেরার-উপকারিতা

বহু বছর ধরে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার হয়ে আসছে।  ত্বকের র‍্যাশ চুলকানি রোদে পোড়া দাগ দূর করতে অ্যালোভেরার তুলনা হয় না । যে কোন উপাদান বা প্যাক এ অ্যালোভেরা এর সরাসরি জেল লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ মুছে যায় ।

পেজ সূচিপত্রঃ পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা

পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা

অ্যালোভেরা একটি ভেষজ উদ্ভিদ হওয়ার জন্য চিকিৎসা ও সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে । এলোভেরা জেলের ভেতরে আছে মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইম সমৃদ্ধ হলে ভেতর থেকে ও বাইরে যত্নে অত্যন্ত কার্যকরী। প্রথমে আসি ত্বকের কথায়। সেভ করার পর ত্বকের জ্বালাপোড়া , র‍্যাশ বা ব্রণ উঠে গেলে আপনার হতে পারে সেরা উপাদান। এটি ত্বক কে ঠান্ডা রাখে । ইনফ্লামেশি কমায় আর ত্বক কে করে মসৃণ ও সতেজ ।

চুলের যত্নে অ্যালোভেরা জেল অনেক বেশি কার্যকরী । পড়া ও খুশকি এলোভেরা জেল চুলের গোড়ায় মেসেজ করলে রক্ত সঞ্চালন বাড়ে । খুশকি কমে যায় আর চুল পড়া কম হয়ে যায় । পুরুষের জন্য এটি একটি প্রাকৃতিক হেয়ার টনিক এর মতই কাজ করে । শুধু তাই নয় গবেষণায় দেখা গেছে এলোভেরা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে । টেস্টে স্টেরন বাড়লে যৌন স্বাস্থ্যের উন্নতি হয় । তবে অবশ্যই নিয়ম মেনে খেতে হবে ।

অ্যালোভেরা কি এবং কেন গুরুত্বপূর্ণ

অ্যালোভেরা একটি ভেষজ উদ্ভিদ হওয়ার জন্য চিকিৎসা ক্ষেত্রে এবং সৌন্দর্য চর্চায় যুগ যুগ ধরে তা ব্যবহার হয়ে আসছে । আর সেই ক্ষেত্রে পুরুষদের জন্য এর কাজের বেশ বিশেষত্ব আছে বলে আমি মনে করি । এটি প্রাকৃতিকভাবে ত্বকের আদ্রতা ধরে রাখতে সহায়তা করে থাকে । পুরুষদের শেভ করার পর অ্যালোভেরার জেল ব্যবহার করলে ইরিটেশন কমাতে পরবর্তীতে সাহায্য করে । ব্রণ ও ব্রণ জনিত দাগ দূর করতে এর জেল অনেক উপকারী ।

আরো পড়ুনঃ ফর্সা হওয়ার সবচেয়ে ভালো সাবান -  ট্রিকস ও টিপস সহ 

চুলে নিয়মিত ব্যবহার করতে পারলে চুল পড়া কমায় এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। শুধু তাই নয় হজমশক্তি বাড়াতে জেল সাহায্য করে। আপনার যদি পেটের সমস্যা গ্যাট্রিক বা কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অ্যালোভেরার জুস হতে পারে উপকারী। এটি হজমে সহায়তা করে এবং অন্ত্রকে পরিষ্কার রাখে । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোতে এর ভূমিকা অনেক বেশি । অ্যালোভেরা অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর। যা শরীরে রোগ প্রতিরোধ বাড়ায় । নিয়মিত সেবনে আপনি থাকবেন অনেক শক্তিশালী ও স্বাস্থ্যবান ।

অ্যালোভেরা কোন সমস্যায় কিভাবে ব্যবহার করবেন

যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত এর রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন । ওজন কমাতে অ্যালোভেরার জুস কার্যকরী । অ্যালোভেরা জুসের এন্ড টি ইনক্লেমেটরি উপাদান শরীরের জমে থাকা মেদ দূর করে এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে । এলোভেরার জুস কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে । এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে ।

পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা জানলে আপনি অনেক ভাবে নিজেকে ফিট এবং সুস্থ রাখতে পারবেনএছাড়া এলোভেরা জু স দাঁত ও মাড়ির ব্যথা ও ইনফেকশন নিবারণে সহায়তা করে ।, চুলের রুক্ষভাবে এবং ত্বকে চুলকানি দূর করার জন্য এলোভেরা জেল ব্যবহার করতে পারবেন । এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং এন্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করবে। তাই এলোভেরার রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে চুলে লাগালে এতে চুলের উজ্জ্বলতাও বেড়ে যাবে ।

অ্যালোভেরা জেলের গুনাগুন 

বাংলায় এটি পরিচিত ঘৃতকুমারী বা অ্যালোভেরা হিসেবে। আজকাল বাড়ির ছাদে বা বারান্দার কোণে অনেকে অ্যালোভেরার গাছ লাগিয়ে থাকেন । ভেষজ এই উদ্ভিদে রয়েছে পুষ্টিগুণ ও এতে আছে ক্যালসিয়াম , সোডিয়াম , আয়রন , পটাশিয়াম , ম্যাঙ্গানিজ , জিংক , ফলিক অ্যাসিড , অ্যামাইনো এসিড এবং ভিটামিন এ , ভিটামিন বি ৬ ভিটামিন বি ২ ইত্যাদি । অ্যালোভেরার রয়েছে  অ্যান্টিঅক্সিডেন্ট , অ্যান্টি ইনফ্লেমেটরি ।

আরো পড়ুনঃ  কাঁচা হলুদ দিয়ে কিভাবে ফর্সা হওয়া যায় - গোপনীয়তা জানুন 

এই এলোভেরা জেলের উপাদান গুলিতে রয়েছে যা আন্টি ব্যাকটেরিয়া ও অ্যালুমিনের মতো ঔষধি গুণ । এই সব গুণ আমাদের শরীর ত্বক ও চুলের জন্য অনেক উপকারী । হজম শক্তি বৃদ্ধিতে এর তুলনা হয় না । এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পাকস্থলী ঠান্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে। যা আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানি বা গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে ।

রাতে অ্যালোভেরা জেল ব্যবহারে উপকারিতা

পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা কি তা জেনে নিন। রাতে পরিষ্কার ত্বক নিয়ে আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনার ত্বক সবচেয়ে বেশি রিপেয়ার মুডে থাকে । তাই রাতের সময় টা স্কিন কেয়ার করুন অ্যালোভেরা জেল ব্যবহার করে। কারণ রাতে এই জেল টি ত্বকের গভীরে প্রবেশ করে স্কিনে উজ্জ্বলতা আনতে কাজ করে থাকে ।

পুরুষদের-জন্য-অ্যালোভেরার-উপকারিতা

  • ত্বকের আদ্রতা বজায় রাখেঃ শীতকালে ত্বক এমনিতেই শুষ্ক থাকে । বিশেষ করে রাতের বেলা ত্বক বেশি শুষ্ক হয়ে যায়  । আর তাই আপনি নিয়মিত এই ত্বকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে এবং ত্বকে ময়েশ্চারাইজার ধরে রাখার জন্য এলোভেরা জেল ব্যবহার করতে পারেন ।
  • চোখের নিচে ডার্ক সার্কেল কমায়ঃ কখনো কখনো দেখা যায় যে অতিরিক্ত কাজের চাপের জন্য ঘুম কম হওয়ার ফলে চোখের নিচে কালি পড়ে যায় । এ ধরনের সমস্যা দেখা দিলে আপনি এলোভেরা জেল চোখের চারপাশে মোটা করে দিয়ে কিছুক্ষণ অর্থাৎ ১৫ থেকে ২০ মিনিট থেকে তার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন এতে করে আপনার ডার্ক সার্কেল কমাতে সাহায্য করবে ।
  • ত্বকে জ্বালাপোড়া কমায়ঃ আপনার ত্বকে যদি অতিরিক্ত রোদে পোড়া দাগ থাকে , তাহলে আপনি নিয়মিত রাতে এলোভেরা জেল ব্যবহার করতে পারেন । এতে করে আপনার ত্বক দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে থাকবে ।

অ্যালোভেরা জুসের উপকারিতা

পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা জানলে আপনি অ্যালোভেরা জুসের ভক্ত হয়ে যাবেন। খালি পেটে সকালে অ্যালোভেরা জুস খাওয়াটা অনেক শারীরিকভাবে উপকার । যদিও আমরা অ্যালোভেরা জেল এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। এরপরও মনে হচ্ছে এলোভেরার উপকারিতা যেন শেষ হচ্ছে না। কারণ আমরা যদি নিয়মিত এলোভেরা জেল দ্বারা জুস তৈরি করে এবং তা প্রতি দিন সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করি।

তাহলে আমাদের যে উপকারগুলো হবে তা নিম্নেআলোচনা করা হলো।
  • অ্যালোভেরা জুস ক্লান্তি দূর করে এবং শরীরকে রাখে সতেজ
  •  রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ও সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে।
  • দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা খুব তাড়াতাড়ি অপসারণ করতে সহায়তা করে থাকে ।
  • হজম শক্তি বৃদ্ধি করে থাকে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • শরীরে শ্বেত কণিকা তৈরি করে যা দেহের ক্ষতিকর ভাইরাসকে ধ্বংস করতে সহজে পারে।
  • ওজন নিয়ন্ত্রণের সহায়তা করে এবং পেটে মেদ কমাতেও সহায়তা করে থাকে।

অ্যালোভেরা জুস তৈরি কিভাবে হয়

পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা তা জানার জন্য সকালে আমরা কি খাচ্ছি এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ । কারণ সারারাত পেট খালি থাকে এজন্য সকালের শুরুতেই এমন কিছু খাবার খাওয়া উচিত যা পুষ্টিগুণে ভরপুর এবং আপনার শরীরকে সুস্থ রাখে । সে ক্ষেত্রে আপনি সকালে উঠে এলোভেরার শরবত খেতে পারেন । অ্যালোভেরার পুষ্টিগুণের কথা আলাদা করে বলার কিছু নেই । অ্যালোভেরায় প্রচুর ভিটামিন , মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে । তবে অ্যালোভেরা জেল বের করা ও সর্ব তৈরি করার একটি বিশেষ কায়দা আছে ।


 চলুন শরবত তৈরি সঠিক প্রসেসটা দেখিয়ে দেই । প্রথমে পাত্রী কিছু তোকমা দানা ভিজিয়ে রাখুন। এরপর অ্যালোভেরা জেল কাটা চামচ দিয়ে সংগ্রহ করতে হবে । চার থেকে পাঁচ মিনিট চামচ দিয়ে নেড়ে নিয়ে জেল গলিয়ে পেস্ট করে নিতে হবে । এরপর ভিজিয়ে রাখা তোকমা দানা গুলো নেশা সাথে এক টুকরো লেবু নিয়ে তার পুরো রস নেবেন ও সামান্য সল্ট । এরপর পরিমাণ মতো পানি মিশিয়ে শরবত তৈরি করে ফেলুন। তবে চিনি এভয়েট করবেন । সুস্বাদু শরবত না হলেও আপনার জন্য তা খুব উপকারী ।

অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম

পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা জানলে আপনি জেল ব্যবহারের সঠিক নিয়ম পেয়ে যাবেন । তবে মনে রাখবেন এলোভেরা সবার শরীরের জন্য একরকম কাজ করে না । অ্যালোভেরা জেল বা জুস ব্যবহার করার সময় খেয়াল রাখবেন তা যেন বিশুদ্ধ হয় এবং পরিষ্কার জেল ব্যবহার করার চেষ্টা করবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন । যাদের ইচিং এর প্রবলেম আছে তারা সরাসরি জেল ব্যবহার করতে পারেনা ।

সেক্ষেত্রে আপনি একটি এলোভেরা জেলের ফেসিয়াল প্যাক তৈরি করে নিতে পারেন । দুই চামচ এলোভেরা জেল , এক চামচ মধু এবং এক চামচ টক দই মিশিয়ে একটি সুন্দর প্যাক তৈরি করে নিন । আবার এলোভেরা জেল এর সঙ্গে টমেটোর রস চিনি ও কিছুটা হলুদের গুঁড়ো মিশিয়ে আপনি একটা সুন্দর প্যাক তৈরি করে আপনার মুখের ত্বকে লাগাতে পারেন। মাথার স্কেল্পের ট্রিটমেন্টের জন্য আপনি চুলের গোড়ায় সরাসরি জেল লাগিয়ে রাখতে পারেন এবং তা শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলুন ।

অ্যালোভেরার পার্শ্ব প্রতিক্রিয়া

এটি একটি ভেষজ উদ্ভিদ হলেও তা অতিরিক্ত ব্যবহারের পরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে । যেমন ধরুন অতিরিক্ত ব্যবহার করলে তাকে চুলকানি হতে পারে বা লাল লাল র‍্যাশ দেখা দিতে পারে । যাদের ত্বক সংবেদনশীল তাদের এলার্জি হতে পারে বা ইচিং এর মত সমস্যা দেখা দেয় । তাই এলোভেরা জেল ব্যবহার করার পূর্বে আপনি একটা ছোট্ট স্কিন টেস্ট করে নিতে পারেন । তাহলে আপনার জন্য ব্যবহারের পন্থাটা অনেক সহজ হয়ে যেতে পারে ।
পুরুষদের-জন্য-অ্যালোভেরার-উপকারিতা

শুধু তাই নয় অতিরিক্ত পরিমাণ খেলে আপনার শরীরে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং বমি বমি ভাব হতে পারে । তবে যেসব মায়েরা তাদের সন্তানকে বুকের দুধ খাওয়ার বা গর্ভবতী তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলোভেরা জেল ব্যবহার করা উচিত । তাই নিয়মের মধ্যে থেকে পরিমাণ মতো প্রতিদিন খেতে পারলে আপনার শরীর থাকবে অনেক সুস্থ এবং সতেজ । অনেক বয়স পর্যন্ত আপনি নিজেকে রাখতে পারবেন ঠিক এবং শক্তিশালী ।

শেষ কথাঃ পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা

উপরোক্ত আলোচনা থেকে এটুকু জানতে পারি যে পুরুষদের জন্য অ্যালোভেরা শুধু ত্বক ও চুলের যত্নে অনন্য নয় । তা সামগ্রিকভাবে স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য এক কার্যকরী উপাদান । বিশেষ করে আপনি যদি এলোভেরা জেল টি রাতে ব্যবহার করতে পারেন তাহলে আপনার উজ্জ্বল ত্বক ও ঝলমলে মজবুত চুল ও ফ্রেশ একটি লুক খুব সহজেই পেতে পারেন । তাই আপনার দৈনন্দিন জীবনে একটি সুন্দর শখ করে ফেলুন যেন তাতে থাকে এলোভেরা জেল যুক্ত ।

নিয়মিত এলোভেরা জেল ব্যবহার করে উপভোগ করুন এক অসাধারণ উপকারিতা । তবে মনে করিয়ে দেই যাদের সংবেদনশীল ত্বক তারা অবশ্যই স্কিন টেস্ট করে ব্যবহার করবেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারের নিয়মগুলো পরিবর্তন করে নেবেন । কারণ একজন বিশেষজ্ঞের পরামর্শ আপনাকে করে তুলবে নিরাপদ এবং কার্যকর ব্যবহারে নিশ্চিত করতে সাহায্য করবে । তবে মনে রাখবে্ন অ্যালোভেরা জেলকে আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মূল্যবান মতামত দেন। এখানে প্রতিটি মতামতের রিভিউ প্রদান করা হয়।

comment url